৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

এসএসসির প্রথম দিনে রাজশাহী বোর্ডে উপস্থিতির হার ৯৯ ভাগ

Admin Published: April 10, 2025, 6:16 pm
এসএসসির প্রথম দিনে রাজশাহী বোর্ডে উপস্থিতির হার ৯৯ ভাগ

স্টাফ রিপোর্টার : রাজশাহী শিক্ষাবোর্ডের অধিন চলতি এসএসসি পরীক্ষার প্রথমদিন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৯৯ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। 


রাজশাহী শিক্ষা বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে। বোর্ড সূত্রে জানা যায়, এই বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬২ হাজার ৬৭৯ জন। এর মধ্যে ১ লাখ ৬১ হাজার ৫৭ জন শিক্ষার্থী প্রথম দিন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মাত্র ১ হাজার ৬২২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রথম দিনের পরীক্ষায় এ বোর্ডের কোথাও কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হয়নি।