স্টাফ রিপোর্টার : রবিবার সকাল সাড়ে ১০টায় এসিডি হলরুমে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি, অক্স্রফাম ইন বাংলাদেশ’র সহযোগিতায়, সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে কালটিভেটিং চেঞ্জ শীর্ষক “প্রকল্প সূচনা ও ঝুঁকি মূল্যায়ন র্কমশালা” অনুষ্ঠিত হয়। সুব্রত পালের সঞ্চালনায় এসিডি নির্বাহী সভাপতি প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান সজলের সভাপতিত্বে কর্মশালা পরিচালিত হয়।
বরেন্দ্র অঞ্চলের বর্তমান সমসাময়িক প্রেক্ষাপট বিবেচনায় রেখে কৃষি কাজে জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনের সক্ষমতা, জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার বিষয়ে আদিবাসী নারীদের সামাজিক সচেতনতা বৃিদ্ধর লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ৪টি গ্রুপে বিভক্ত হয়ে জলবায়ুজনিত চাপ, জলবায়ুজনিত চাপ, দ্বন্ধ¦জনিত ঝুঁকি, মানিয়ে নেওয়ার সক্ষমতা এবং অভিযোজন বিষয়ে দলীয় আলোচনা উপস্থাপন করা হয়। রাজশাহীর জলবায়ু, অন্যান্য ঝুঁকি ও তার সহনশীলতা মূল্যায়ন করতে গিয়ে টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন, দ্বন্ধ¦জনিত ঝুঁকি সমাধানে স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং ন্যায্য সম্পদ বণ্টন নিশ্চিত করা, জলবায়ু সহনশীল কৃষি অনুশীলনকে উৎসাহিত করা, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা এবং পেশাগত প্রশিক্ষণ সম্প্রসারণ একই সাথে সমন্বিত, অন্তর্ভুক্তিমূলক হস্তক্ষেপ, সর্বসাধারণ, সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির সুপারাশি করা হয়।
কর্মশালা পরিচালনা করেন অক্সফাম ইন বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার জেরিন আহমেদ ও তার সহায়ক টীম। কর্মশালায় গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল হক, মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা পাপিয়া রহমান মৌরি, সুজনের রাজশাহী সভাপতি সফিউদ্দিন আহমেদ, সনাকের সদস্য প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস, সিনিয়র সাংবাদিক মামুন অর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, রাজশাহী জেলা শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান আখন্দ প্রমূখ।