৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : শফিকুল আলম

Admin Published: November 7, 2025, 6:28 pm
ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : শফিকুল আলম

ডিএনএন ডেস্ক: প্রধান উপদেষ্টার সিনিয়র প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টায় নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


শফিকুল আলম বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা পতিত স্বৈরশাসকের দোসর। আপনারা দেখবেন তারা হয়তো তার কাছ থেকে পূর্বাচলে প্লট পেয়েছেন নয়তোবা তার কাছ থেকে তারা সেই সময় সুখ শান্তিতে ছিলেন- তারাই নির্বাচন বানচাল করতে চায়।


তিনি বলেন, প্রধান উপদেষ্টা গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় করতে বদ্ধপরিকর। তিনি চান, দেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের নির্বাচিত সরকার গঠন করুক।


সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ জেলায় কর্মরর্ত সাংবাদিকরা।