৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপির ৩১ দফা : রায়হান

Admin Published: October 3, 2025, 6:28 pm
গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপির ৩১ দফা : রায়হান

স্টাফ রিপোটার : রাজশাহী জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান বলেছেন, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপির ৩১ দফা রূপরেখা।

তিনি বলেন, দেশের মানুষ আজ ভোটাধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্রের মালিক হয়েও তারা নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারছে না। জনগণের হাতে রাষ্ট্রের অধিকার ফিরিয়ে দিতে হলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে। গণতান্ত্রিক শক্তির বিজয় ছাড়া এ দেশে শান্তি, স্থিতিশীলতা ও ধর্মীয় স্বাধীনতা ফিরে আসবে না।

শুক্রবার বিকেলে জেলার পবা উপজেলার নওহাটা পৌরসভার দুয়ারী মোড়ে অনুষ্ঠিত ‘৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালার আয়োজন করে নওহাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপি। কর্মশালার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক সেন্টু কুমার সাহার সভাপতিত্বে পবা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে রায়হানুল আলম রায়হানের নেতৃত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিএনপি নেতাকর্মীরা জনগণের হাতে ৩১ দফা রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় জেলা বিএনপির নেতা রায়হান জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ হলে অবাধ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক শক্তির জয়লাভ নিশ্চিত হবে।

পলাতক স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার জনগণের ভোটাধিকার হরণ করে একদলীয় শাসন কায়েম করেছিল। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হওয়ায় মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। ঐতিহ্যবাহী শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হলেও এটি সবার আনন্দের উৎসব। বিএনপির ৩১ দফায় ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। রায়হান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা হচ্ছে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কারের নকশা। এতে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনে জবাবদিহিতা, শিক্ষা ও স্বাস্থ্যখাত সংস্কার এবং কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার রয়েছে। কর্মশালার স্থানায় বিএনপির নেতাকর্মীরান উপস্থিত ছিলেন।