৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

গোদাগাড়ীর পালপুর স্কুলে অনুষ্ঠিত হলো জলবায়ু অলিম্পিয়াড

Admin Published: January 22, 2026, 6:18 pm
গোদাগাড়ীর পালপুর স্কুলে অনুষ্ঠিত হলো জলবায়ু অলিম্পিয়াড

স্টাফ রিপোর্টার : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের পালপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু অলিম্পিয়াড। বৃহস্পতিবার দিনভর বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র এ অলিম্পিয়াড়ের আয়োজন করে।

‘অক্সফাম ইন বাংলাদেশ-এর কাল্টিভেটিং চেঞ্জ’ প্রকল্পের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃষি বিষয়ে বিশেষভাবে সচেতন করার লক্ষ্যে আয়োজিত অলিম্পিয়াডে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অলিম্পিয়াডের সূচনা পর্বে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. আস্রাফুন্নেসা বেগম। পরে প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পালের সঞ্চালনায় উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীদের জন্য পরিবেশ, কৃষি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩০ মিনিটের প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে একদিকে চলে মূল্যায়ন পর্ব, অন্যদিকে অনুষ্ঠিত হয় বন্ধু পর্ব, যেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, জলবায়ু পরিবর্তনের কারণ, এর প্রভাব এবং কৃষি ও খাদ্য নিরাপত্তা কী ধরনের উদ্যোগ নেয়া প্রয়োজন, তা আলোকপাত করা হয়।  উপসহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকার এবং গৌরাঙ্গ ভৌমিক।

প্রশ্নোত্তর পবের পর্র বিশেষ আকর্ষণ হিসেবে গম্ভীরা পরিবেশন করা হয়, যেখানে নানা-নাতির কণ্ঠে গানে গানে উঠে আসে প্রতিটি প্রশ্নের উত্তর। শিক্ষামূলক ও বিনোদনমূলক এই পর্বটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রাণের সঞ্চার ঘটে।

একই সময়ে একদিকে উত্তরপত্র মূল্যায়ন এবং অন্যদিকে সচেতনতামূলক সাংস্কৃতিক পরিবেশনা চলতে থাকে। মূল্যায়ন শেষে ১২০ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে পরিবেশ বিষয়ক বই, সনদ, প্রকাশনা ও সকল অংশগ্রহণকারীকে ‘পরিবেশ বন্ধু’ নিম ও অর্জুন, জয়তুন ওষধী গাছ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেন পরিবেশের ভারসাম্য রক্ষা, নিয়মিত গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্রিয় ভূমিকা রাখবেন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সচেষ্ট থাকবেন।

জলবায়ু অলিম্পিয়াডে উপস্থিত ছিলেন ধরমপুর পালপুর আলিম মাদ্রাসার শিক্ষক মো. মোরসালিন,মো. কামরুজজামান, পালপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোছা. নাছিমা বানু, মো. সেলিম রেজা প্রমূখ।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এই আয়োজনকে একটি তাৎপর্যপূর্ণ শিক্ষামূলক উদ্যোগে পরিণত করেছে। মো. নাজমুস সাকিব প্রথম, মোছা. জান্নাতুন নূর দ্বিতীয় এবং মোছা. সুমাইয়া আক্তার তৃতীয় স্থান অধিকার করে।