গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে শ্রীমতি সিমতি (৪০) নামে এক আদিবাসী নারীর মৃত্যু হয়েছে।বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কৃষ্ণপুর খেজুরবোনা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি হলেন উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কৃষ্ণপুর খেজুরবোনা গ্রামের মৃত মাংরার মেয়ে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, মৃত শ্রীমতি সিমতি দীর্ঘ দিন যাবত মৃগী রোগে আক্রান্ত ছিলো। আত্মীয়-স্বজনরা জানান সে ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াতো। দুপুরে দিকে বাসার পার্শ্বে পুকুর পাড়ে মিরগি রোগ চেপে বসলে সবার অজান্তেই সে পুকুরে পড়ে মৃত বরণ করে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে ভাসামান অবস্থায় তার পরিবারের লোকজন লাশ উদ্ধার করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারে নিকট লাশ হস্তান্তর করেন। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।