৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

গরীবের বন্ধু হয়ে থাকতে চান চাঁদ

Admin Published: November 7, 2025, 6:11 pm
গরীবের বন্ধু হয়ে থাকতে চান চাঁদ

স্টাফ রিপোর্টার : ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, আমি চারঘাট-বাঘা উপজেলার সর্বস্তরের মানুষের ভাই। সকলের কাছে ভাই হয়ে থাকতে চাই। গরীবের বন্ধু হয়ে থাকতে চাই।

শুক্রবার বিকেলে চারঘাট উপজেলা বিএনপি আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সাইদ চাঁদ বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছিলেন। জিয়াউর রহমান গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার এবং ভাতের অধিকার ফিরিয়েছিলেন। তার যোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফার মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রে পরিণত হবে।

উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, সাধারন সম্পাদক সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, শলুয়া ইউনয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মাসুম,নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, উপজেলা ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান, সাধারন সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।