৫ বৈশাখ, ১৪৩৩
১৮ এপ্রিল, ২০২৬

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেশন

Admin Published: April 18, 2026, 1:25 pm
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেশন

স্টাফ রির্পোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আগামী ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে শনিবার সকালে নগর ভবনের সিটি হলরুমে এইএফআই (অঊঋও) সার্ভিলেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।


প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সারাদেশে একযোগে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো শিশুই যেন এই টিকাদান কার্যক্রমের বাইরে না থাকে তা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের অভিজ্ঞতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই ক্যাম্পেইন সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



তিনি আরও বলেন, একটি সুস্থ ও নিরাপদ নগরী গড়ে তুলতে স্বাস্থ্যসেবার উন্নয়ন অপরিহার্য। রাজশাহী নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে এবং এ ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


রাসিক প্রশাসক জানান, দায়িত্ব গ্রহণের পরপরই হাম প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে প্রায় ৮০ হাজার লিফলেট প্রস্তুত ও বিতরণ করা হয়েছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাজশাহী মহানগরীতে হাম রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।



ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এ সময় বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. ফারহানা।


অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সরা অংশগ্রহণ করেন।