৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনায় রাকাবের সাফল্য অর্জন

Admin Published: July 4, 2025, 6:21 pm
ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনায় রাকাবের সাফল্য অর্জন

স্টাফ রিপোর্টার : ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নে এবার (২০২৩-২৪) বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে প্রথমস্থান অধিকার করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। ইতিমধ্যে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম গৌরবের এ পুরস্কার গ্রহণ করেছেন।

শুক্রবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) জনসংযোগ দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থিক প্রতিষ্ঠান বিভাগ অয়োজিত ইনোভেশন শোকেসিং ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন অনুষ্ঠানে বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে প্রথমস্থান অর্জন করে রাকাব।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি রাকাব ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগমের হাতে পুরস্কার প্রদান করেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।