৯ ভাদ্র, ১৪৩৩
২৫ আগস্ট, ২০২৬

ইচ্ছের বিরুদ্ধে বিয়ে ঠিক করায় বাঘায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

Admin Published: October 10, 2025, 6:21 pm
ইচ্ছের বিরুদ্ধে বিয়ে ঠিক করায় বাঘায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : ইচ্ছের বিরুদ্ধে বিয়ে ঠিক করায় রাজশাহীর বাঘায় সিলিং ফ্যানের সঙ্গে গলাই উড়না পেঁচিয়ে কলেজছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার নিজ ঘর থকে পুলিশ ওই কলেজছাত্রীর  লাশ উদ্ধার করে।

কলেজ ছাত্রীর নাম ইসরাত জাহান সুমি (১৭)। সে বাঘা পৌর এলাকার পাকুড়িয়া মহল্লার জহুরুল ইসলামের মেয়ে ও শাহদৌলা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। প্রতিবেশী ও আত্মীয়রা জানান, ইসরাতের ইচ্ছের বিরুদ্ধে তার বাবা-মা বিয়ে ঠিক করায় সে আত্ম করে থাকতে পারে।

স্থানীয়রা জানান, সকাল থেকে তাকে খাবারের জন্য ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাননি পরিবারের লোকজন। পরে ছাত্রীর বড় ভাই ইমদাদুল ইসলাম স্থানীয়দের সহায়তায় ঘরের জানালা ভেঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে তার বোনকে ঝুলতে দেখেন। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।