৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার ঘোষণা সাদপন্থীদের

Admin Published: December 18, 2024, 1:31 pm
ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার ঘোষণা সাদপন্থীদের

ডিএনএন ডেস্ক : টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। সেই সঙ্গে ময়দান দখল নিয়ে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তারা।


 

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মাওলানা সাদের অনুসারী রেজা আরিফ।  


তিনি জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সরকার নিজ দায়িত্বে মাঠ নিয়ে নেবে। কেউ মাঠের মধ্যে থাকবে না।  


ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে বেলা ১১টায় বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা।


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ক ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।


মঙ্গলবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হয়েছেন। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।