৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে গোলটেবিল: গবেষণাভিত্তিক শিক্ষায় টেকসই উন্নয়নের আহ্বান

Admin Published: April 19, 2026, 5:30 pm
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে গোলটেবিল: গবেষণাভিত্তিক শিক্ষায় টেকসই উন্নয়নের আহ্বান

স্টাফ রিপোর্টার: ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে সৃজনশীলতা ও গবেষণাভিত্তিক শিক্ষার প্রসারে এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।১৮ এপ্রিল শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে আয়োজিত এ বৈঠকটি পরিচালনা করেন ডাইরেক্টর জনাব আবদুল গাফফার হিরক। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উদ্যোক্তা কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল এবং গবেষক কারিউল ইসলাম মিলন।


বক্তারা বলেন, পাঠ্যপুস্তকনির্ভরতার বাইরে গিয়ে সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও গবেষণার চর্চাই টেকসই শিক্ষার মূলভিত্তি। “বায়াসলেস এডুকেশন” চর্চার ওপরও গুরুত্বারোপ করা হয়।


নার্সিং পলিটেকনিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ও অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরগণ উপস্থিত ছিলেন।


বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে।