৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬
রাজশাহীতে বিক্ষোভ

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধের দাবি

Admin Published: March 13, 2025, 1:36 pm
ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার : ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ করেছেন ভাটার মালিকরা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপিপ্রদান করেন। বৃহস্পতিবার  বেলা ১১ টার দিকে রাজশাহী কোর্ট চত্বরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির রাজশাহী জেলা শাখার আয়োজনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মালিক-শ্রমিকেরা অভিযোগ করেন, ইটভাটা বন্ধ হলে দেশের প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন, যা তাদের জীবিকার ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। তারা হুঁশিয়ারি দেন, সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে অনেক শ্রমিক আত্মহত্যার মতো পথ বেছে নিতে বাধ্য হবেন।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, ররাজশাহী জেলা শাখার সভাপতি সাদরুল ইসলাম জানান, গত ১১ মার্চ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বন্ধসহ ৭ দফা দাবি জানায়। অভিযান বন্ধ না হলে আগামী ২৫ মার্চ থেকে পরবর্তী ১৫ দিন সারাদেশে ইট বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি জানান, রাজশাহী জেলা প্রশাসক তাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং ইটভাটা ভাঙচুর, ভ্রাম্যমাণ আদালত ও জরিমানা বন্ধের বিষয়ে আশ্বাস দিয়েছেন।