ডিএনএন ডেস্ক: টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের দুর্নীতিবিরোধী বয়ানের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ? জামায়াত আমিরের আসন ঢাকা-১৫-তেই অবৈধ লেনদেন দেখা গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এ কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, বিমানবন্দরে নগদ অর্ধকোটি টাকার বেশিসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে আটক করা হয়েছে। ব্যাংকের লেনদেন যেখানে বন্ধ, সেখানে প্রশ্ন উঠছে, জেলার একজন সর্বোচ্চ নেতা এত টাকা নিয়ে ভোটের আগে ঠাকুরগাঁও কেন যাচ্ছেন। টানা চার দিন যেখানে ব্যবসা বন্ধ, সেখানে এটা কোন প্রয়োজনে ব্যবহার হতে পারে, তা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই।
তিনি বলেন, ভোটে অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টার অংশ হিসেবে এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল।
মাহদী আমিন বলেন, কুমিল্লা, নোয়াখালীসহ দেশব্যাপী জামায়াতের নেতাকর্মীরা বিকাশ নম্বর ও আইডি নিয়েছিল। তাদের নগদ অর্থের প্রলোভন ও জান্নাতের টিকিটের প্রতিশ্রুতি ধর্মপ্রাণ দেশবাসী প্রত্যাখ্যান করেছে।