৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

‘জামায়াতে ইসলামী কোনো জোটের সাথে নির্বাচনে যাবেনা’

Admin Published: December 7, 2024, 5:23 pm
‘জামায়াতে ইসলামী কোনো জোটের সাথে নির্বাচনে যাবেনা’

স্টাফ রিপোর্টার : দেশের চলমান সার্বিক পরিস্থিতিতে বর্তমান আইনশৃঙ্খলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক।

শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে পৌর সদরের শালঘরিয়াস্থ নিগার মঞ্জিলে  আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো জোটের সাথে নির্বাচনে যাবেনা। তবে ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐক্যমতের মাধ্যমে জোট বেধে নির্বাচনে যেতে পারে। তিনি আরও বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াত ইসলামী দেশ ও জাতিকে সঙ্গে নিয়ে তাদেরকে রুখে দেয়ার জন্য প্রস্তুত থাকবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক।

বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোর্তুজা, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন, উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম উদ্দিন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব ও শ্রমিক নেতা আলহাজ্ব আমজাদ হোসেন প্রমুখ।