৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে শতভাগ সাফল্য রাসিকের

Admin Published: March 16, 2025, 5:00 pm
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে   শতভাগ সাফল্য রাসিকের

স্টাফ রিপোর্টার : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমে প্রায় শতভাগ সাফল্য অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। 

রাসিকের স্বাস্থ্য বিভাগ প্রেরিত তথ্য মতে, রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ ২০২৫ অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৮৭০৯ এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭৮৬৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ৬-১১ মাস বয়সী ৮৫২৫ এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭৭৩০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। যা লক্ষ্যমাত্রায় প্রায় শতভাগ।