৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের মুরাল

Admin Published: November 13, 2025, 11:50 pm
ঝিনাইদহে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের মুরাল

ডিএনএন ডেস্ক: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ঝিনাইদহে শেখ মুজিবের মুরাল ভাঙচুর। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের স্বাধীনতা চত্বরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মুরালটি ভাঙচুরের পর গুঁড়িয়ে দেয়।


প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ফ্যাসিবাদবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের লকডাউন ঘোষণা, যানবাহনে অগ্নিসংযোগ ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে বিক্ষুব্ধরা চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকার স্বাধীনতা চত্বরে গিয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। 


এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট এবং পরবর্তী সময়েও আরও একবার মুরালটি ভাঙচুর করা হয়। 


বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব সাইদুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে অতীতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে। এখনো তারা সেই কাজটিই করে যাচ্ছে। এখনো তারা দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। তাদের সেই নৈরাজ্যের প্রতিবাদে মুরালটি ভাঙচুর করা হয় সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্রসমাজ সবসময়ই নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান করবে। 


ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্ররা মুরালটি ভেঙে গুড়িয়ে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।