৯ ভাদ্র, ১৪৩৩
২৫ আগস্ট, ২০২৬

জলাবদ্ধ মাদ্রাসার মাঠে বালু ফেলে উপযোগী করলেন ছাত্রদল নেতা

Admin Published: October 6, 2025, 6:13 pm
জলাবদ্ধ মাদ্রাসার মাঠে বালু ফেলে উপযোগী করলেন ছাত্রদল নেতা

স্টাফ রিপোর্টার : অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিলো রাজশাহীর বাঘা উপজেলার রিয়াজুল জান্নাত মাদ্রাসা মাঠ। মাঠের থৈ থৈ পানি মাড়িয়ে মাদ্রাসায় যেতে হচ্ছিলো শিক্ষার্থীদের। এ অবস্থায় নিজ উদ্যোগে মাঠে বালু ফেলে চলাচলের পথ সুগম করে দিলেন জেলা ছাত্রদল নেতা  সালাউদ্দিন আহমেদ ওরফে শামীম সরকার।

জানা যায়, রিয়াজুল জান্নাত মাদ্রাসাটি উপজেলার মনিগ্রাম ইউনিয়নে। গত কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ক্ষুদে শিক্ষার্থীদের মাদ্রাসায় যেতে হচ্ছিলো মাঠের হাটু পানি মাড়িয়ে। এতে মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছিলো।

এ অবস্থায় মাদ্রাসার কয়েকজন শিক্ষক জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের কাছে বিষয়টি অবগত করেন। এরপরই আবু সাঈদ চাঁদ জেলা ছাত্রদলের নেতা সালাউদ্দিন আহমেদকে সমস্যাটি নিরসনের দায়িত্ব দেন। মাদ্রাসার প্রধান সাজেদুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে মাঠে বালু ফেলে ভরাটের কাজ শুরু হয়েছে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ ওরফে শামীম সরকার বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। শুধু মাদ্রাসা নয়, যে এলাকাতেই জলাবদ্ধতাসহ কোন সমস্যার কথা শুনছি, সেখানে গিয়েই আমরা মানুষের কষ্ট নিরসনে সেই সমস্যার সমাধান করছি।