স্টাফ রিপোর্টার : ‘সবুজ স্কুল, পরিচ্ছন্ন গ্রাম, বৃক্ষরোপন আর পানির অপচয় রোধ করি, খরা সহিষ্ণু বরেন্দ্র গড়ি’ স্লোগানে রাজশাহীতে অনুষ্ঠিত হলো স্কুল ক্যাম্পেইন। বুধবার জেলার রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিবিভিও। এতে অংশ নেয় বিজ্ঞান ক্লাবসমূহের সদস্যরা।
ক্যাম্পেইনে প্রতিপাদ্যের উপর উপস্থিত বক্তৃতা ও সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি রাজাবাড়ীহাট স্কুল থেকে প্রধান সড়ক হয়ে রাজাবাড়ী কলেজ প্রদক্ষিন করে। এর আগে অংশগ্রহণকারী বিজ্ঞান ক্লাবসমূহ জলবায়ু পরিবর্তনের উপরে দেয়াল পত্রিকা প্রদর্শন করেন।
পরে পুরষ্কার বিতরণী ও আলোচনা পর্বে উপস্থিত ছিলেন সংস্থার সভপতি প্রফেসর মো. আবদুস সালাম, নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মডেলের গবেষক সারওয়ার-ই-কামাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজুল আলম, গোগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আব্দুল বারী। আলোচনা শেষে উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ তুলে দেন রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের ইউরেকা বিজ্ঞান ক্লাবের সভাপতি নুরী রায়তা প্রাপ্তি।
অনুষ্ঠানে সিসিবিভিওর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহসমন্বয় শাহাবুদ্দিন, যোগাযোগ ও অধিপরামর্শ উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম, কর্মসূচি কর্মকর্তা জোসেফ হাঁসদা, সমাজ সংগঠক মানিক এক্কা, ভবেশ লাকড়া ও ইমরুল সাদাত মিলন।