২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

Admin Published: July 16, 2026, 6:22 pm
জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় নগরের সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।


প্রথমে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন রাসিকের পক্ষ থেকে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি মহান জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করেন।


এদিকে, রাজশাহী সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও পৃথকভাবে শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।


এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ই সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, সহকারী প্রকৌশলী মোঃ শাহেদুজ্জামান জীবন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবির, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সহিদুল হক, ট্যাক্সেশন অফিসার মোঃ মহীউদ্দিন, কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ সাকিলসহ বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


দিবসটি উপলক্ষে বাদ যোহর জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি কামনা করে রাজশাহী সিটি করপোরেশনের সোনাদীঘি জামে মসজিদ, নগর ভবনের ওয়াক্তিয়া মসজিদসহ সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।