স্টাফ রিপোর্টার : নবায়নযাগ্য শক্তির জন্য ভবিষ্যত গড়তে জ্বালানী নীতিমালা সংস্কারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করছেন নারীরা। বুধবার সকালে নগরীর পঞ্চবটি এলাকায় এই কর্মসূচির আয়োজন কররে পরিবর্তন, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক, ক্লিন এবং বিডাব্লুজিইডি।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন নারী নেত্রী মৌসুমি খাতুন, রুপা বেগম এবং প্রিতি খাতুন। আয়োজকদের পক্ষে বক্তব্য দেন পরিবর্তন পরিচালক রাশেদ রিপন ও প্রোগ্রাম অফিসার সোমা হাসান।
ব্যানার ও স্লোগানের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির পথে বাধা হয়ে থাকা জরুরি সমস্যাগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন পুরনো অবকাঠামো, জটিল অনুমোদন প্রক্রিয়া, উচ্চ বিনিয়োগ ঝুঁকি এবং নীতিমালার অকার্যকর বাস্তবায়ন।
এছাড়া ধীর প্রশাসনিক প্রক্রিয়া, অর্থায়নের অভাব, দুর্বল গ্রিড অবকাঠামো এবং নবায়নযোগ্য প্রকল্পের জন্য অসম্পূর্ণ ট্যারিফ নীতি এই পিছিয়ে পড়ার বড় কারণ বলেও উল্লেখ করা হয়। বক্তারা বলেন, নীতিমালার সংস্কার শুধুমাত্র প্রযুক্তিগত বিষয় নয়, এটি টেকসই জীবিকা, জলবায়ু সহনশীলতা এবং জাতীয় সমৃদ্ধির জন্য অপরিহার্য।