৫ কার্তিক, ১৪৩৩
২১ অক্টোবর, ২০২৬

কাঁকনহাটে বীরসা মুন্ডার ১২৫ তম আত্মত্যাগ দিবস পালন

Admin Published: June 9, 2025, 1:24 pm
কাঁকনহাটে বীরসা মুন্ডার ১২৫ তম আত্মত্যাগ দিবস পালন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর কাকনহাটে অনুষ্ঠিত হলো শহীদ বীরসা মুন্ডার ১২৫ তম আত্মত্যাগ দিবস। সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থান সিসিবিভিও'র আয়োজনে রক্ষাগোলা সমন্বয় কমিটি দিবসটিন পালন করে। এতে রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচীর আওতায় পরিচালিত সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

কাকনহাট পৌরসভা শহীদ মিনার প্রাঙ্গণ অভিমুখী শোভাযাত্রার মধ্য দিয়ে শহীদ বীরসা মুন্ডা দিবসের কার্যক্রম শুরু হয়। শোভাযাত্রা শেষে রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের সদস্যবৃন্দ ও সিসিবিভিও কর্মীরা বীরসা মুন্ডার বৃটিশ বিরোধী আন্দোলন ও তার আত্মত্যাগের মহিমাকে স্মরণ করে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সিসিবিভিও শাখা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ সংগঠক মানিক এক্কার সঞ্চালনায় এ সময় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন। অন্যদের মধ্যে সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ ইথার ছাড়াও প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী, নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী বক্তব্য রাখেন।