৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন

Admin Published: November 25, 2025, 6:21 pm
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন

ডিএনএন ডেস্ক: রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট রওয়ানা দিয়েছে।মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে ১১টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আমাদের কাছে কড়াইল বস্তিতে আগুন লাগার সংবাদ আসে। ‌খবর পেয়ে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ আমাদের কাছে এখনো আসেনি।