৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

কিশোর অপরাধ দমন ও চলমান কার্যক্রম বাস্তবায়নের তাগিদ আরএমপি কমিশনারের

Admin Published: August 20, 2025, 6:11 pm
কিশোর অপরাধ দমন ও চলমান কার্যক্রম বাস্তবায়নের তাগিদ আরএমপি কমিশনারের

স্টাফ রিপোর্টার : কিশোর অপরাধ, মাদক উদ্ধার, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে গুরুত্বারোপ করেছেন রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

বুধবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দফতরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক (জুলাই মাসের) অপরাধ পর্যালোচনা সভায় সভাপত্বির বক্তব্যে তিনি অপরাধ দমনে চলমান কার্যক্রম জোরদারের তাগিদ দেন। এছাড়া সভায় মহানগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। 

সভায় গেল জুলাই মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে আগস্ট মাসে গৃহীত পদক্ষেপের কার্যকারিতা মূল্যায়ন করা হয়। একই সঙ্গে পরবর্তী সময়ের জন্য বাস্তবভিত্তিক, কার্যকর কৌশল নির্ধারণ করা হয়। 

সভায় পুলিশ কমিশনার গত মে থেকে জুলাই পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে প্রথম এসআই (নি) ছাদেকুর রহমান ও প্রথম এএসআই (নি)  আনোয়ার হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়াও ১০ জন পুলিশ অফিসার যথাক্রমে পারফরমেন্সের ভিত্তিতে অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন, টিএসআই আজাদুল ইসলাম, সার্জেন্ট সোহেল হাসান শান্ত, এসআই (নি) আব্দুল করিম, এসআই (নি) শাহ্ আলম, এসআই (নি) আব্দুল হাকিম সরকার, এসআই (নি) মোস্তাক আহম্মেদ, এসআই (নি) ফারুক আহমেদ, এসআই (নি) সাহাবউদ্দীন-আল-ফারুক, এসআই (নি) জাকির হোসাইন এবং এসআই (নি) মিজানুর রহমান।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম ও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।