ডিএনএন ডেস্ক : কোনো তালাকপ্রাপ্তা নারী যদি বিয়ে করে আর সেই বিয়ে যদি ঐ নারী ও তার সন্তান, বর্তমান স্বামী সবাই যদি গোপন রাখতে চায় তাহলে কি কোনো সমস্যা হবে? বিবাহ গোপন রাখা মারাত্মক ক্ষতিকর বিষয়। ইসলাম এটা কখনোই সমর্থন করে না। হাদিস শরিফে বিবাহকে গোপন রাখতে নিষেধ করা হয়েছে।
নবীজি বলেন, হজতর আয়েশা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, أعلنوا هذا النكاح، واجعلوه في المساجد، واضربوا عليه بالدفوف বিবাহের ঘোষণা দিবে এবং তা মসজিদে সম্পন্ন করবে। আর এ উপলক্ষ্যে দফ বাজাবে। কাজেই বিবাহ গোপন করা মোটেও উচিত নয়। এর কারণে সমাজে বহুবিদ সমস্যা তৈরি হতে পারে।
এতদ্বসত্ত্বেও যদি কেউ বিবাহের সকল শর্ত এবং বিধানের প্রতি লক্ষ্য রেখে বিবাহ করে। সেই সংবাদ গোপন রাখে তাহলে সেটা বিবাহ বৈধাতার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। তবে সে শরিয়াতের বিধানকে অবমূল্যায়ন করেছে বলে গণ্য হবে।
বিয়ে জীবনের অনুষঙ্গ। আল্লাহ তাআলাই পৃথিবীতে জোড়া জোড়ায় সৃষ্টি করেছেন। অভিভাবকদের মনে রাখতে হবে, সন্তান সাবালক হলে বিয়ে না করালে সে যে গুনাহগুলোতে জড়াবে আপনিও তার ভাগিদার হবেন।
যার সামর্থ আছে তাকে অবশ্যই বিয়ে করিয়ে দেয়া বাবা-মায়ের কর্তব্য। ইসলামে বিয়ের অনেক নিয়ম নীতি রয়েছে। সেগুলো জানা অবশ্যই জরুরি।