৪ কার্তিক, ১৪৩৩
২০ অক্টোবর, ২০২৬
তিন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন

ক্রীড়ায় আসিফ নজরুল, স্থানীয় সরকারে আদিলুর ও তথ্যে রিজওয়ানা

Admin Published: December 12, 2025, 10:48 am
ক্রীড়ায় আসিফ নজরুল, স্থানীয় সরকারে আদিলুর ও তথ্যে রিজওয়ানা

ডিএনএন ডেস্ক: দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের পর তাদের দায়িত্বে থাকা মন্ত্রণালয়গুলো পুনর্বণ্টন করেছে সরকার।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করার পর গেজেট প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।  আসিফ নজরুলকে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মাহফুজ আলমের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে।


উপদেষ্টা আসিফ নজরুল, আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসান তাদের পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।


এর আগে বুধবার (১০ ডিসেম্বর) পদত্যাগ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এবং মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন।

নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর করা হয়।