৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশনা চাঁদের

Admin Published: February 19, 2026, 5:28 pm
মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশনা চাঁদের

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এবার তাঁর এলাকায় মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরনের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, পুলিশ প্রশাসন সৎ, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে চারঘাট-বাঘাকে মাদকমুক্ত উপজেলা গড়া সময়ের ব্যাপার। তিনি মাদক নিয়ন্ত্রনে পুলিশকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

বৃহস্পতিবার দুপুরে চারঘাট উপজেলার সরকারি কর্মকর্তা/কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। এসময় চাঁদ বলেন, দলের নাম ভাঙ্গিয়ে বিএনপির কোন নেতা মাদকের তদবির করলে তাকেও আইনের আওতায় আনবেন।

চারঘাটের বড় সমস্যা জ্বলাবদ্ধতা উল্লেখ করে তিনি আরো বলেন, জলাবদ্ধতার মুল কারণ হচ্ছে অপরিকল্পিতভাবে পুকুর খনন। গত কয়েক বছর ধরে চারঘাটে অবৈধভাবে খনন করা হয়েছে শত শত পুকুর। এই পুকুর খননের কারনেই আজ চারঘাটে জলাবদ্ধতা মারাক্তক আকার ধারন করেছে। তিনি বলেন আর একটিও অবৈধ ভাবে পুকুর খনন করা যাবে না। তিনি স্থানীয় প্রশাসনের উদ্দ্যেশে বলেন, আপনারা কোনভাবেই চারঘাটে পুকুর খনন করতে দিবেন না। যতো বড়ই ক্ষতাধর ব্যক্তিই হোক তার বিরুদ্ধে যথাযথা আইনী ব্যবস্থা নিতে একটুও পিছপা হবেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাহাতুল করীম মিজান, চারঘাট মডেল থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, যুগ্ম সম্পাদক শাহিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট প্রমুখ উপস্থিত ছিলেন।  

এরআগে শপথ গ্রহন শেষে বুধবার এলাকায় ফিরে নেতার্কীদের কড়া বার্তা দেন আবু সাইদ চাঁদ। তিনি বলেন, কেউ দলের নাম ভাঙ্গিয়ে কোন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকে বরদাস্ত করা হবে না