১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

মানবাধিকার কর্মী সুরক্ষা আইন (খসড়া) প্রণয়নে রাজশাহীতে সংলাপ অনুষ্ঠিত

Admin Published: August 1, 2026, 2:03 pm
মানবাধিকার কর্মী সুরক্ষা আইন  (খসড়া) প্রণয়নে রাজশাহীতে সংলাপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: মানবাধিকার কর্মী সুরক্ষা আইন (খসড়া) প্রণয়নের লক্ষ্যে স্থানীয় পর্যায়ের মতামত ও সুপারিশ সংগ্রহের উদ্দেশ্যে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) উদ্যোগে স্থানীয় সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজশাহীর হোটেল ওয়ারিসনে অনুষ্ঠিত এ সংলাপটি এষড়নধষ অভভধরৎং ঈধহধফধ, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে পরিচালিত নাগরিকতা পোগ্রামের আওতায় আইন ও সালিশ কেন্দ্রের ‘ইনগেজ নাও’ প্রকল্পের অধীনে রাজশাহীর সহযোগী সংস্থা এসিডির  সহযোগিতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন ও সালিশ কেন্দ্রের ‘ইনগেজ নাও’ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. রোকনুজ্জামান।

সংলাপের মূল উদ্দেশ্য ছিল মানবাধিকার কর্মীদের নিরাপত্তা, সুরক্ষা এবং স্বাধীনভাবে কাজ করার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রস্তাবিত মানবাধিকার কর্মী সুরক্ষা আইন (খসড়া) বিষয়ে স্থানীয় পর্যায়ের মতামত, অভিজ্ঞতা ও সুপারিশ সংগ্রহ করা। এতে অংশগ্রহণকারী সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবী মানবাধিকার কর্মীদের কাজের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, ঝুঁকি এবং প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, মানবাধিকার কর্মীদের নিরাপদ ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে একটি কার্যকর ও সময়োপযোগী আইন প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রস্তাবিত আইনটির বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক মতামত ও সুপারিশ উপস্থাপন করেন, যা খসড়া আইনকে আরও বাস্তবসম্মত, অংশগ্রহণমূলক ও কার্যকর করতে সহায়ক হবে।

আইন ও সালিশ কেন্দ্র জানায়, মানবাধিকার কর্মী সুরক্ষা আইন (খসড়া) প্রণয়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় পর্যায়ের সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং অন্যান্য অংশীজনদের নিয়ে ধারাবাহিকভাবে সংলাপ আয়োজন করা হচ্ছে।

এসব সংলাপ থেকে প্রাপ্ত মতামত ও সুপারিশ আইনটির চূড়ান্ত খসড়া প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশে মানবাধিকার কর্মীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে।