৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

মানবিকতার উজ্জল দৃষ্টান্ত চারঘাটের ইউএনও

Admin Published: March 10, 2026, 5:16 pm
মানবিকতার উজ্জল দৃষ্টান্ত চারঘাটের ইউএনও

স্টাফ রিপোর্টার : অর্থ সংকটে ভোগা বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক মেধাবী ছাত্রীর পাশে দাড়িয়ে মানবতার উজ্জল দৃষ্টান্ত দেখিয়েছেন রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীর লেখাপড়ার খরচ তুলে দিয়ে অনন্য দৃষ্টান্ত দেখিয়েছেন তিনি। আগেও তিনি অসহায় মানুষের পাশে সাহাহ্যের হাত বাড়িয়ে প্রশংসিত হয়েছেন।নীয় সূত্র জানায়, চরম আর্থিক সংকটের কারনে চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর বাবার মেধাবী শিক্ষার্থীর লেখাপড়া প্রায় বন্ধের উপক্রম হয়েছে-এমন সংবাদ জানতে পেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ওই ছাত্রীকে ডেকে তার হাতে নগদ টাকা তুলে দেন ইউএনও।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, ইউএনও জান্নাতুল ফেরদৌসের এমন মানবিক কাজ এটাই প্রথম না। গণমাধ্যমে তিনি এমন খবর কানে শুনলেই হাজির হোন এসব অসহায় মানুষের পাশে। আর্থিক ভাবে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে কখনও ভ্যান গাড়ী, কখনও রিকশা, কখনও বই সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, আমি মুলত: অসহায়দের পাশে থাকতে চাই। কোন গরীব, অসহায় মানুষের সন্তানদের যেন টাকার অবাবে লেখা-পড়া বন্ধ না হয়। সেজন্য আমি চেষ্টা করি। আমি সব সময় মানুষের সেবা করে যেতে চাই-বলে জানান তিনি।