৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

মাটি খুড়ে দুটি বিদেশী পিস্তল, মাগজিন ও গুলি উদ্ধার করলো বিজিবি

Admin Published: January 18, 2026, 6:45 pm
মাটি খুড়ে দুটি বিদেশী  পিস্তল, মাগজিন ও গুলি উদ্ধার  করলো বিজিবি

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তের ১০ নম্বর পদ্মার চর এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচন থেকে আমেরিকার তৈরি দুটি বিদেশী পিস্তল, ৪ টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি। সীমান্তে বিজিবির কঠোর নজরদারির অংশ হিসেবে এসব আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। রবিবার রাজশাহী বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকদ্রব্য যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে।

এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগ রাত সাড়ে ১১ টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) তিনটি বিশেষ টহল সীমান্তবর্তী কাটাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মাটির ভিতরে পুঁতে রাখা একটি ব্যাগে মাড়ানো অবস্থায় ২টি ইউএসএ’র তৈরী বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বিজিবি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) ৬ টি সংসদীয় আসনে ২৮টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুন কেন্দ্রিয় রিজার্ভ, পদ্মা নদীতে সাতটি স্পীডবোট এবং ফাষ্ট পেট্রোল ক্রাফট, ছাড়াও সীমান্তবর্তী ১৬টি বিওপির প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে সর্বমোট ৭০০ জনের অধিক বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

এছাড়া নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালনের লক্ষ্যে ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে এবং গত ৭ জানুয়ারি থেকে দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের লক্ষ্যে রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।