৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

মায়ের কবর জিয়ারত করে রাজশাহী-৩ আসনে ভোটের প্রচারে নামলেন সাজু

Admin Published: December 7, 2025, 9:44 am
মায়ের কবর জিয়ারত করে রাজশাহী-৩ আসনে ভোটের প্রচারে নামলেন সাজু

স্টাফ রিপোর্টার; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৩ (পবা-মোহনপুর) আসনে প্রচারণা শুরু করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী নাহিদুল ইসলাম সাজু।

শনিবার বিকেলে পবার কাটাখালি দেওয়ান পাড়া মাদরাসার সংলগ্ন কবরস্থানে মায়ের কবর জিয়ারতের মাধ্যমে তিনি  নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন।

'শাপলা কলি' প্রতীকের সম্বাব্য এ প্রার্থী ​বিকেলে মায়ের কবর  জিয়ারতে গিয়ে আত্মার  মাগফিরাত কামনায় দোয়া করেন। কবর জিয়ারত শেষে নাহিদুল ইসলাম সাজু কাটাখালি পৌরসভার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নিবিড়ভাবে 'শাপলা কলি' প্রতীকের প্রচারণা চালান। এ সময় স্থানীয় ভোটারদের মধ্যে সাড়াও লক্ষ্য করা যায়।

​স্থানীয় ব্যবসায়ীরা বলেন, যারা সফলভাবে আন্দোলন করতে পারে, তারাই দেশের উন্নয়ন সম্ভব করে তুলতে পারে।" তাঁরা আরও বলেন যে, এই আসনে বিএনপি থেকে শফিকুল হক মিলন এবং জামায়াতে ইসলামী থেকে আবুল কালাম আজাদ মনোনীত হলেও, যুবকদের হাতেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা বিশ্বাস করেন।

​প্রচারণার সময় নাহিদুল ইসলাম সাজুর সাথে এলাকার বয়োজ্যেষ্ঠ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গও অংশগ্রহণ করেন।