৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

মধ্যরাতে কর্মকর্তাদের নিয়ে টহলে স্বয়ং আরএমপি কমিশনার

Admin Published: December 9, 2025, 11:56 pm
মধ্যরাতে কর্মকর্তাদের নিয়ে টহলে স্বয়ং আরএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার : সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় নিজেই রাত্রিকালীন টহলে নেমে প্রথমবারেরমত চমক দেখালেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার ড. জিললুর রহমান।

সোমবার মধ্য রাত থেকে গভীর রাত অবদি মহনাগরীর গুরুত্বপূর্ণ এলাকায় টহল পরিচালনার নেতৃত্ব দেন তিনি। এসময় সন্দেহভাজনদের তল্লাশীও করেন। নিজেও নগরবাসীর সঙ্গে কথা বলেন। ব্যবসা-বাণিজ্যসহ নানা বিষয়ে খোঁজ খবর নেন। নগরবাসী বলছে, এর আগে রাজশাহীতে  পুলিশের কোনো কমিশনার নিজে মাঠে নেমে টহল পরিচালনা করেন নি।

পুলিশ কমিশনার জিললুর রহমান সাংবাদিককদের বলেন, এখন থেকে নগরবাসীর শান্তি শৃঙ্খলা বজার রাখতে নিয়মিত জোরদার টহল থাকবে। আর মাঝে মাঝে তিনিও উর্ধতন কর্মকর্তাদের নিয়ে মাঠে নামবেন। রাজশাহী মহানরগর পুলিশ কমিশনারের নিজে টহল তৎপরতায় খুশি নগরবাসী। বিশেষ করে ব্যবসায়ীরা খুশি। তারা বলেছেন, পুলিশের এমন টহল তৎপরতা অব্যহত থাকলে চুরি ছিনতাই নিয়ন্ত্রণে আসবে। চাঁদাবাজি কমে যাবে।

প্রসঙ্গত, আগের দিন সোমবার নগর পুলিশেষর এক সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান নগরীতে অপরাধ দমন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এরপরই মধ্যরাতে তিনি কর্মকর্তাদের নিয়ে নিজে মাঠে নামেন। এর আগে রাজশাহীতে পুলিশের কোনো কমিশনার নিজে মাঠে এমন তৎপরতা দেখান নি।