১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

মেসিকে বিদায়ী ম্যাচে রাজি করানোর রহস্য জানালেন স্কালোনি

Admin Published: September 25, 2026, 12:17 pm
মেসিকে বিদায়ী ম্যাচে রাজি করানোর রহস্য জানালেন স্কালোনি

ডিএনএন ডেস্ক: লিওনেল মেসিকে জাতীয় দলের জার্সিতে বিদায়ী ম্যাচ খেলতে রাজি করাতে ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার কোচ জানিয়েছেন, দেশবাসীর সামনে মেসির বিদায় নেওয়ার এটাই উপযুক্ত সময় বলে তাকে বুঝিয়েছেন তিনি।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে মেসির বিদায়ী ম্যাচ নিয়ে কথা বলেন স্কালোনি। মেসির মতো একজন খেলোয়াড় এমন মর্যাদাপূর্ণ বিদায় পাওয়ার যোগ্য বলে মনে করেন আর্জেন্টিনার এই কোচ। 


তিনি বলেন, আমি নিজে তাকে বুঝিয়েছি, বিদায় জানানোর জন্য এটাই সেরা সময়। ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করেছি, কারণ তার শেষ মুহূর্তে পাশে থাকতে চাই।

ভবিষ্যতে আমি কোচের দায়িত্বে থাকব কি না জানি না। তাই আমরা চেয়েছি, সে যেন দেশবাসীর সামনে বিদায় নিতে পারে।

মেসির বিদায়কে ঘিরে স্কালোনির ভাবনাটা আরও পরিষ্কার হয় পরের কথায়, পরে হয়তো সেই জাদু আর থাকবে না। তাই এখনই তার এই ভালোবাসাটা পাওয়া উচিত।


বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা দলের সামনে এখন নতুন করে পথচলার পালা। স্কালোনি জানান, নতুনদের সুযোগ দিয়ে দল পুনর্গঠনের কাজ শুরু করেছেন তারা। একই সঙ্গে তার নিজের চুক্তি নিয়েও এখনো এএফএর সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়নি বলে জানান তিনি।


আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়া ও ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচে দলে যোগ দেওয়ার কথা মেসির। ম্যাচটি হবে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে। 


আরআইআর