স্টাফ রিপোর্টার : মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে মানহানীকর বক্তব্য দেওয়ায় রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুসল্লীরা। শনিবার সকালে রাজশাহী নগরীর জিরোপয়েন্ট এসব কর্মসূচি পালন করা হয়।
এসময় মুসল্লীরা বলেন, কিছুদিন আগে ভারতে আমাদের প্রিয় নবীজী সম্পর্কে মানহানীকর বক্তব্য দেওয়া হয়েছে। মানহানীকারী বক্তব্যকারীকে মুশরিক কুলাঙ্গার আখ্যা দিয়ে অবিলম্বে তার মৃত্যুদন্ড দাবি করেন তারা। তারা বলেন, প্রিয় নবী (সা.) আমাদের প্রাণের থেকেও প্রিয়। মহানবীর সম্পর্কে কোনো কটুক্তি ও বিন্দুতম বেয়াদবী আমরা মেনে নেব না। সারাবিশ্বের মুসলমানদের পক্ষে অবিলম্বে সেই কুলাঙ্গারকে গ্রেফতার করে তারর শাস্তি জারি করা হোক।
মানববন্ধন ও সমাবেশে ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন কামাল হোসেন, কোর্ট কলেলের জুবায়ের হোসেন, সুজাউদ্দৌলা কলেজের মোমিনুল ইসলাম। এছাড়াও শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আলাউদ্দিন, ডা. মাহবুবুল আল প্রমুখ। কর্মসূচিতে বিপুল সংখ্যত মুসল্লি অংশ নেন।