৬ ভাদ্র, ১৪৩৩
২১ আগস্ট, ২০২৬

মঙ্গলবার ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

Admin Published: August 2, 2026, 4:42 pm
মঙ্গলবার ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

ডিএনএন ডেস্ক: তিন দিনের সফরে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার।সূত্র জানায়, অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের একটি মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিদল এ সফরে অংশ নেবে।সফরকালে তিনি বাংলাদেশের সামরিক ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

অ্যাডমিরাল কোহলারের সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের মাত্র তিন দিন পর তিনি ঢাকায় আসছেন।



পরপর দুই মার্কিন উচ্চপর্যায়ের কর্মকর্তার সফরকে দুই দেশের দ্বি-পক্ষীয় সম্পর্কের নতুন গতি ও কৌশলগত সম্পৃক্ততার অংশ হিসেবে দেখা হচ্ছে।সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা বেড়েছে।


অ্যাডমিরাল কোহলারের সফরে এসব বিষয়ে প্রতিরক্ষা সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।