৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

মোহনপুরে দেশ ক্লোন্ডস্টোরে দুর্ধর্ষ ডাকাতি

Admin Published: August 7, 2025, 4:59 pm
মোহনপুরে দেশ ক্লোন্ডস্টোরে দুর্ধর্ষ ডাকাতি

স্টাফ রিপোর্টার : নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে রাজশাহীর মোহনপুর উপজেলার দেশ কোল্ড স্টোরেজ নামের একটি হিমাগারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে হিমাগারের বৈদ্যুতিক যন্ত্রাংশসহ নগদ অর্থ লুটপাট করা হয়েছে। হিমাগার মালিকের দাবি, এ ঘটনায় প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

হিমাগার কর্তৃপক্ষ জানায়, বুধবার দিাবগত গভীর রাতে ২০ থেকে ২৫ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল স্টোরেজের ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষী ও ১৮ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে হিমাগারের পাওয়ার হাউজ, বিদ্যুৎ বিভাগ, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন জায়গা থেকে নতুন ও পুরাতন ধাতব মালামাল লুট করে নেয়। শ্রমিক সরদারের কাছে থাকা ১ লাখ ৮০ হাজার টাকাও ছিনিয়ে নেয় ডাকাতরা।

স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান বলেন, ডাকাতরা তালা ভেঙে বিভিন্ন যন্ত্রাংশ, গান মেটাল, জার্নাল বিয়ারিংসহ ওয়ার্কশপ হাউজের মালামাল নিয়ে পালিয়ে যায়। ভোরে এক শ্রমিক কৌশলে হাত খুলে মিলের হুইসেল বাজান, তখন অন্যরা মুক্ত হন। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, বিষয়টি জানার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে অভ্যন্তরীণ কোনো ব্যক্তি জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।#