৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

মোহনপুরে লাইসেন্সবিহীন ফ্লাওয়ার মিলের ১০ হাজার টাকা জরিমানা

Admin Published: November 28, 2025, 5:18 am
মোহনপুরে লাইসেন্সবিহীন ফ্লাওয়ার মিলের ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘আটা, ময়দা ও গমের ভূষি’ উৎপাদন ও বিক্রির অভিযোগে রাজশাহীর মোহনপুরের একটি ফ্লাওয়ার মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোহনপুরের কেশরহাট এলাকায় অবস্থিত রাজশাহী ফ্লাওয়ার এন্ড ডাউল মিল নামের এ মিলটি মানসনদ ছাড়ায় পণ্য উৎপাদন ও তাদের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে আসছিলো। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং’র কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।