৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

নানা আয়োজনে উত্তরা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Admin Published: May 24, 2025, 11:31 pm
নানা আয়োজনে উত্তরা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার : মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে উত্তরাঞ্চলের জনপ্রিয় দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যই বদলাবে রাজশাহী স্লোগানে গণমানুষের এই দৈনিক নব উদ্যোমে যাত্রা শুরু পর পাঠকের আস্থা ও ভালোবাসায় এগিয়ে যাচ্ছে। গতকাল শনিবার 'দ্যা উত্তরা রিসোর্ট অ্যান্ড ভিলেজ'-এর প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী বর্ণিল আয়োজনে উদযাপন করা হল প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এদিন অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত হয়েছে পত্রিকাটি।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার শুক্রবার 'দ্যা উত্তরা রিসোর্ট অ্যান্ড ভিলেজ'-এ ছিল সাজ সাজ রব, সংবাদকর্মীদের মধ্যে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। এদিন প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানস্থলে এসে উত্তরা প্রতিদিনকে শুভেচ্ছা জানান। দেশের খ্যাতিমান ব্যক্তিদের উপস্থিতির পাশাপাশি উত্তরা প্রতিদিন পরিবারের সদস্য ও পাঠক-শুভানুধ্যায়ীদের মিলনমেলায় পরিণত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজন। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরাও অংশ নেন জমকালো এই অনুষ্ঠানে।


প্রতিষ্ঠার এক যুগে পদার্পন উপলক্ষে কেক দৈনিক উত্তরা প্রতিদিনের প্রকাশক খন্দকার আউলিয়া রাজিব ওয়াহিদের সহধর্মিনী বিশিষ্ট নারী উদ্যোক্তা সুরাইয়া শারমিন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, নির্বাহী সম্পাদক মৌসুমী মাহমুদ, আসমা কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার আশরাফ আলী, দৈনিক উত্তরা প্রতিদিনের সাহিত্য সম্পাদক আলহাজ্ব আতাউল গণি মো. রমজান আলী (অরেঞ্জ), প্রধান প্রতিবেদক আবু সাঈদ রনি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক, মিডিয়া ও পিআর মনিরুজ্জামান দিপু প্রমুখ। এসময় অন্যদের মাঝে উপস্থিত রাজনীতিক, সাংবাদিক, প্রশাসনিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং উত্তরা প্রতিদিন পরিবারের সদস্যরা করতালি দিয়ে তাদের স্বাগত জানান।


এদিকে জন্মদিনের আনন্দ আয়োজনে রাজশাহীর তারকা রাজনীতিবিদ, বিশিষ্ট ও প্রবীণ নাগরিক, অধ্যাপক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, চিকিৎসক, কলামিস্ট, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন, যুব ও ছাত্রনেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয় উত্তরা প্রতিদিন পরিবার। কবি, শিল্পী, সাহিত্যিক, ক্রীড়াবিদ, চলচ্চিত্র ও নাট্যব্যক্তিত্বের পদচারণায় মুখর ছিল অনুষ্ঠানস্থল।


প্রতিষ্ঠাবার্ষিকীতে গণমানুষের দৈনিক উত্তরা প্রতিদিনকে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা ড. কেরামত আলী ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান, বিশিষ্ট শিল্পপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য অ্যাডভোকেট মো. সুলতানুল ইসলাম তারেক, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ ইঞ্জিঃ মোঃ শাকিলুর রহমান (শাকিল) প্রমুখ। এছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), রাজশাহী এডিটরস ফোরাম, রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ), রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাবি প্রেসক্লাব, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি, রাজশাহী মহানগর ছাত্রদল, রাজশাহী মহানগর ছাত্রশিবির, রাবি ছাত্রদল, রাবি শিবির, রাবি ছাত্র ইউনিয়ন, রাবি ছাত্রফ্রন্ট, রাজশাহী কলেজ ছাত্রদল, রাজশাহী কলেজ ছাত্রশিবিরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।