৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

নারী লাঞ্ছনাকারী জামায়াতকর্মীর বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

Admin Published: November 14, 2025, 6:09 pm
নারী লাঞ্ছনাকারী জামায়াতকর্মীর বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ধানের শীষের পক্ষে প্রচার চালানোর কারণে নারীর প্রতি সহিংসতা ও শারীরিক নিপীড়নের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে নারী ও শিশু অধিকার ফোরামের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১২ নভেম্বর জেলার পবার হরিয়ান এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোর সময় বিএনপি নেত্রী নিলুফা ও তার বোনকে জামায়াতে ইসলামীর কর্মী নুরুল ইসলাম গালিগালাজ ও শারীরিক লাঞ্ছনা করেন। তারা বলেন, ‘জামায়াত নির্বাচিত হলে নারীর মর্যাদা রক্ষার কথা বলে, অথচ নির্বাচনের আগেই নারীর প্রতি এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক।

বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর জামায়াতের একটি অংশ মনে করছে তারা ক্ষমতায় এসেছে ও দেশব্যাপী অপতৎপরতায় লিপ্ত হচ্ছে। কোনো মা-বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন থেকে দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা ও নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানানো হয়। একইসঙ্গে নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত নুরুল ইসলামকে গ্রেফতারের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলন, কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী বিভাগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী জেলা সভাপতি এ্যাডভেকেট সামসাদ বেগম মিতালী, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।