৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

নাটোরে আ’ লীগের কার্যালয় গুড়িয়ে দিল ছাত্র-জনতা

Admin Published: February 6, 2025, 5:39 pm
নাটোরে আ’ লীগের কার্যালয় গুড়িয়ে দিল ছাত্র-জনতা

নাটোর প্রতিনিধি : নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের আলোচিত জান্নাতি প্যালেসে দ্বিতীয় বারের মত ভাংচুর ও অগ্নিসংযোগেরর পর এবার ফ্যাসিস্ট আওয়ামীলীগের জেলা শাখার অস্থায়ী কার্যালয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় ভেঙ্গে ফেলা হয়। এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ‘বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এছাড়া ভেঙ্গে ফেলা দলীয় কার্যালয়ের স্থানে দ্রুততম সময়ের মধ্যে ‘‘জুলাই স্মৃতি শিশু পার্ক’’ করার ঘোষণা দেন বৈষম্যবিরোধী নেতারা।


জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন জেলায় ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক ও দলীয় কার্যালয় ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে নাটোরে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দলীয় কার্যালয় ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে কোন প্রকার বিবৃতি কিংবা অপপ্রচার চালানো হলে ফ্যাসিস্ট সরকারের এমপি-মন্ত্রীদের বাড়ীঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে। এসময় তারা দলীয় কার্যালয়টির স্থানে ‘‘জুলাই স্মৃতি শিশু পার্ক’’ করার ঘোষণা দেন। 

পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।


এরআগে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের আলোচিত জান্নাতি প্যালেসে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়।