৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

Admin Published: July 24, 2025, 2:12 pm
নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।রাতে তাঁকে বনপাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে একটি ট্রাক ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ আটজন নিহত হন।


নিহত ব্যক্তিরা সবাই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে সাতজনই একই পরিবারের সদস্য এবং এক আত্মীয়কে দেখতে সিরাজগঞ্জে যাচ্ছিলেন।


নিহতরা হলেন—জাহিদুল ইসলাম, সেলিনা খাতুন, রওশনারা আক্তার ইতি, আনোয়ারা খাতুন, আনোয়ারা খাতুন আনু, আনজুমান ও সীমা। নিহত মাইক্রোবাসচালকের নাম শাহাবুদ্দিন, তিনি একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।