৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

নবায়নযোগ্য জ্বালানি নীতি সংস্কারের দাবীতে রাজশাহীতে মানববন্ধন

Admin Published: February 16, 2025, 2:16 pm
নবায়নযোগ্য জ্বালানি নীতি সংস্কারের দাবীতে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : নবায়নযোগ্য জ্বালানি নীতি সংস্কারের দাবীতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন পারিবর্তন, ক্লিন এবং বিডাব্লুজিইডি এ কর্মসূচির আয়োজন করে। রবিবার দুপুরে রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় এ কর্মসূচি পালন করে।

কর্মসূচি থেকে নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণের জন্য জরুরি নীতিগত সংস্কারের দাবি জানানো হয়। এছাড়া আন্দোলনকারীরা বিনিয়োগবান্ধব নীতিমালা ও অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন, প্রোগ্রাম অফিসার সোমা হাসান, পিয়া শেখ, নুপুর খাতুন এ কর্মসূচিতে বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন অনুমোদন প্রক্রিয়ার ধীরগতি, নবায়নযোগ্য প্রকল্পের জন্য প্রণোদনার অভাব, এবং নিয়ন্ত্রক প্রতিবন্ধকতাগুলোর এখন উদ্বেগজনক হয়ে দাড়িয়েছে। কর্মসূচি থেকে ন্যায্য বিদ্যুৎ মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানিতে বাজেট বৃদ্ধি এবং সবুজ উদ্যোগের জন্য উন্নত আর্থিক সহায়তার প্রয়োজনীয়তা কথা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, ট্যারিফ রেট পুনর্বিবেচনা করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। যাতে স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদারদের আকর্ষণ করার জন্য প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ নিশ্চিত করা যায়।