৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

নগরীতে রাজশাহী ফাউন্ডেশনের মতবিনিময় অনুষ্ঠিত

Admin Published: August 17, 2024, 11:35 pm
নগরীতে রাজশাহী ফাউন্ডেশনের মতবিনিময় অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার নগরীর বহরমপুর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

চলমান পরিস্থিতিতে দেশে শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধিতে করনীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে

রাজশাহী ফাউন্ডেশন।  তরুন যুবক ও প্রবীনদের অংশগ্রহণে অনুষ্ঠানে

সভাপতিত্বে ছিলেন  রাজশাহী  ফাউন্ডেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান স্বাধীন। 


ফাউন্ডেশনের 

সদস্য সচিব কৃষিবিদ মনিরুজ্জামান বাবুলের  সন্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  প্রফেসর গোলাম মর্তুজা,  শিক্ষা উদ্যোক্তা শরীফুল ইসলাম তরুণদের মধ্যে   নার্সিং শিক্ষার্থী সুরাইয়া খাতুন মাসুম, কাওসার প্রমুখ।।

আলোচকদের মধ্যে 

তরুন প্রজন্মের পথিকৃৎ আবু সাইদ ও মুগ্ধসহ ছাত্র আন্দোলনের বীর শহীদদের  প্রতি  গভীর শ্রদ্ধা জানানো হয়।

একইসাথে তাদের আত্মদানে 

রেখে যাওয়া স্বাধীন বাংলাদেশ বিনির্মানে করনীয় বিষয়ে  বক্তব্য দেন শাহমুখদম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন।  এখানে 

বিভাজনের  অপসংস্কৃতি রুখে বৈষম্যহীন জনবান্ধব রাষ্ট্র গঠনে স্ব স্ব ক্ষেত্রে  উদ্যমী জনগোষ্ঠীকে এগিয়ে আসার আহবান জানানো হয়।। 

উত্তর জনপদের শান্তি সাম্য ভ্রাতৃত্বের শিক্ষানগরীর শতবছরের বাঙালি ঐতিহ্য লালন ও অধুনা প্রযুক্তির উৎকর্ষ সাধন  এখন সময়ের দাবী। এই জনপদকে অধিকতর বাসযোগ্য আধুনিক করতে বিভাজনের সংস্কৃতিকে থামানোর উদাত্ত  আহবান জানিয়ে  বক্তব্য দেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ বাবুল।

 

মেধা প্রজ্ঞা প্রযুক্তি হবে দেশ বিনির্মানে হাতিয়ার 

৭১ এ মানচিত্র, এবার হবে উন্নয়ন বিপ্লবী  স্বাধীকার!! এটি 

 রাজশাহী ফাউন্ডেশন   এবারের প্রতিপাদ্য বিষয় ।। উল্লেখ্য ২০১৫ সাল থেকে   ফাউন্ডেশনটির যাত্রা শুরু হয়।