স্টাফ রিপোর্টার :নিখোঁজের দুইদিন পর রাজশাহীর চারঘাটের একটি পুকুর থেকে ৮০ বছরের রূপো নামের এক বৃদ্ধার লাশ উদ্বার করেছে পুলিশ। রবিবার উপজেলার সদর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে স্বজনরা এসে লাশ সনাক্ত করেন। ওই বৃদ্ধা উপজেলার পরানপুর বামনীদহ গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে বৃদ্ধার লাশ পুকুরে ভাসছিল। খবর পেয়ে তার স্বজনেরা এসে লাশটি শনাক্ত করেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। বৃদ্ধার ছেলে নওশাদ জানান, মা মানসিক প্রতিবন্ধী ছিলেন। আমার ছোট বোন বেদনার বাড়ি বামনীদহ গ্রাম থেকে গত বৃহস্পতিবার নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির করেও কোন সন্ধান পাইনি। এ অবস্থায় রবিবার পুকুরে পাওয়া যায় লাশ।
চারঘাট থানার ওসি মিজানুর রহমান বলেন, উদ্ধারের পর লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।