৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

নওগাঁয় ডাবল মার্ডার মামলার আসামী রাজশাহীতে গ্রেফতার

Admin Published: June 17, 2025, 3:03 pm
নওগাঁয় ডাবল মার্ডার মামলার আসামী রাজশাহীতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : নওগাঁর নিয়ামতপুরে চাচাতো দুইভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার এজাহারভুক্ত এক আসামিকে রাজশাহীতে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার আসামীর নাম শরীফুল ইসলাম (৪৫)। তিনি নিয়ামতপুরের বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের (৪০) সঙ্গে প্রতিবেশী কাশেম হাজী ও তাঁর ছেলে লাল চান, আজিজার, শফিকুল ও মুক্তারের বিরোধ চলছিল। গত ৯ এপ্রিল মেহগনি গাছ কাটা নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি হয়। এর জের ধরে পরদিন ১০ এপ্রিল সকালে আসামিরা শরিফুল ইসলামকে পিটিয়ে হত্যা করে। শরিফুলকে বাঁচাতে এগিয়ে আসলে তার চাচাতো ভাই আজিজুল ইসলামকেও (৩৫) কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে তিনিও মারা যান।

র‌্যাব জানায়, এ ঘটনায় ৬১ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়। আসামিদের গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও ছায়াতদন্ত শুরু করে। র‌্যাবের চেষ্টায় রাজশাহীর মোহনপুর থেকে আসামি শরীফুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ামতপুর থানায় দেওয়া হয়েছে।