স্টাফ রিপোর্টার : গুণগত মানসনদ গ্রহণ না করে ‘কেক, চানাচুর, বিস্কুট ও পাউরুটি’ উৎপাদন ও বাজারজাত করায় রাজশাহীর ‘জান্নাত বেকারী’ নামের এক কনফেকশনী প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকার জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকায় অবস্থিত ওই বেকারীতে অভিযান পারিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই। ওই বেকারীতে তাদের উৎপাদিত পন্যের লেবেল ও মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে আসছিলো।
বিএসটিআই রাজশাহীর বিভাগীয় অফিসের পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম) প্রকৌশলী জুনায়েদ আহমেদ এ তথ্য নিশ্চত করে জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামসের নেতৃতে জনস্বার্থে এ অভিযান চালানো হয়।
অভিযানে জান্নাত বেকারী নামের এক কনফেকশনী প্রতিষ্ঠান বিএসটিআই’র গুনগত সনদ গ্রহণ না করেই তাদের উৎপাদিত পন্যে ‘বিএসটিআই মানচিহ্ন’ ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জারিমানা করা হয়েছে।