৫ কার্তিক, ১৪৩৩
২০ অক্টোবর, ২০২৬

অদম্য নারীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

Admin Published: March 8, 2025, 12:36 pm
অদম্য নারীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

ডিএনএন ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের অদম্য নারীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পুরস্কার তুলে দেন।এবারের পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা হলেন— অর্থনীতিতে অবদানে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মো. মুহিন (মোহনা) ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।


এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।