৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬
রাজশাহীতে অংশীজন সভা

ঐতিহ্যগত চাষাবাদে আধুনিক প্রযুক্তি যুক্ত করার তাগিদ

Admin Published: October 29, 2025, 5:38 pm
ঐতিহ্যগত চাষাবাদে আধুনিক প্রযুক্তি যুক্ত করার তাগিদ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অনুষ্ঠিত জলবায়ু স্থিতিস্থাপকতা ও অভিযোজন বিষয়ে অংশীজন সভায় ঐতিহ্যগত চাষাবাদ পদ্ধতির সঙ্গে আধুনিক প্রযুক্তি যুক্ত করার তাগিদ দেওয়া হয়েছে। একইসঙ্গে টেকসই কৃষি পদ্ধতি রপ্ত, পানি সংরক্ষণ এবং স্থানীয় জ্ঞানের ব্যবহারকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার কার্যকর উপায় হিসেবে তুলে ধরা হয়।

বুধবার রাজশাহী নগরীর একটি অভিজাত হোটেলে এ সভার আয়োজন করে এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি। অক্সফাম-ইন বাংলাদেশেল সহযোগিতায় ‘কাল্টিভেটিং চেঞ্জ’ কর্মসূচির আওতায় অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, আদিবাসী নারী কৃষক, স্থানীয় যুব ও গণমাধ্যম প্রতিনিধিসহ ২৫ জন অংশগ্রহণ করেন। 

রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাসের সভাপত্বিত্বে অংশীজন পরামর্শ সভায় প্রকল্প সম্পর্কে উপস্থাপন করেন ‘কাল্টিভেটিং চেঞ্জ’ প্রকল্পের সমন্বয়কারী সুব্রত কুমার পাল। 

অনুষ্ঠানের অতিথি হিসেবে  উপস্থিত থিকে যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব বলেন, জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদেরে খাপ খাইয়ে নিতে হবে, নিজেদের জায়গা থেকে শুরু করতে হবে। তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলকে জলবায়ু সহনশীল করে তোলার জন্য সকলের সম্মিলিত অংশগ্রহণ জরুরী।

পরিবেশ অধিদফতরের সহকারি পরিচালক মো. কবির হোসেন বলেন, সকল স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ম্যাধমে বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণের চেষ্টা করতে হবে। জলবায়ুর সবচেয়ে বেশী সংকটে নারীরা, তাদের পাশে এবং নারী নেতৃত্বে জলবায়ু সহনশীলতায় ভূমিকা রাখতে, ঐতিহ্যগত কৃষি জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান। 

সভায় বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলে খরা পরিস্থিতি দিন দিন তীব্র হচ্ছে, ফলে খাদ্য উৎপাদন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তারা টেকসই কৃষি পদ্ধতি, পানি সংরক্ষণ এবং স্থানীয় জ্ঞানের ব্যবহারকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার কার্যকর উপায় হিসেবে তুলে ধরেন।

সভায় অন্যদের মধ্যে বিএসএস’র স্পেশাল করসপন্ডেন্ট ড. আইনুল হক, বন নিভাগের ডেপুটি রেঞ্জার আমজাদ হোসেন, কৃষি তথ্য সার্ভিসের দেলোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক মামুন অর রশিদ, শরীফ সুমন, আনিসুজ্জামান, নারী নেত্রী আলিমা খাতুন লিমা, ব্র্যাকের সহকারি জেলা সমন্বয়ক ফারজানা নাসরিন প্রমূখ বক্তব্য দেন।