১০ ভাদ্র, ১৪৩৩
২৬ আগস্ট, ২০২৬

অন্তর্বর্তী ​সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে : জ্বালানি উপদেষ্টা

Admin Published: December 6, 2024, 4:52 pm
অন্তর্বর্তী ​সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে : জ্বালানি উপদেষ্টা

ডিএনএন ডেস্ক : যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচআর কনভেনশনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত। পদ্মা সেতু ও কর্নফুলি টানেলে দেখা হয়নি যা দেখা হয়নি। 

‌তিনি বলেন, পদ্মা সেতুর রেল প্রকল্পে ৪০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। কর্ণফুলী টানেলের পেছনে খরচ ১০ হাজার কোটি টাকা। খরচের তুলনায় রাজস্ব প্রাপ্তি খুবই কম। এগুলোতে অনেক অপচয় ও দুর্নীতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে কারণ সরকারের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিল।

বিদেশি ও অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে তিনি বলেন, দেশের সকল সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে। সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না। শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান, ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ সবুর খান, সাউথইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর ইউসুফ এম ইসলামসহ অন্যরা।