৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

ওসমান হাদিকে গুলির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল

Admin Published: December 13, 2025, 5:51 am
ওসমান হাদিকে গুলির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল

ডিএনএন ডেস্ক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।শুক্রবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি কাজলা গেট হয়ে তালাইমারী মোড়ে সমাবেশে মিলিত হয়।এতে রাকসুর ভিপি ও রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, রাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফায়সালসহ অন্যরা অংশ নেন।


মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, ‘দ্রুত ব্যবস্থা নিতে হবে, নয়তো আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।’ সমাবেশ শেষে গুলিবিদ্ধ হাদির সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।